অতি চালাক ডাক্তার

এক ডাক্তারের চেম্বারে লেখা ছিল
"যে কোন রোগের ফি ৩০০ টাকা। যদি রোগ ভাল না হয়, তবে ১,০০০টাকা ফেরত পাবেন।"

একজন ধান্দাবাজ সাংবাদিক এটা দেখে ভাবলো, ডাক্তারকে বাঁশ দিয়ে ১ হাজার টাকা কামিয়ে নেই।
সে ডাক্তারের চেম্বারে গিয়ে বললো, ডাক্তার আমি আমার জিহ্ববায় কোন টেস্ট পাই না!!
ডাক্তার তার এসিস্টেন্টকে বললেন, ২২ নাম্বার বোতল থেকে কয়েক ফোটা ওষুধ উনার জিহ্ববায় দিয়ে দাও।
এসিস্টেন্ট সেটাই করলো। লোকটি তখন ওয়াক ওয়াক করে বলল, এটা তো প্র্রস্রাব!!!ডাক্তার হেসে বললেন, এইতো আপনার মুখের স্বাদ ফিরে এসেছে। দেন ৩০০টাকা।

কিছুদিন পর লোকটি আবার ফন্দি আঁটলো, কিভাবে আগের ৩০০ টাকা অন্তত উসুল করা যায়। ডাক্তারকে বাঁশ দিতে পারলে ১০০০ পাবে। আগের দেওয়া ৩০০ বাদ দিলেও ৭০০ টাকা লাভ থাকবে। ধান্দাবাজ সাংবাদিক টি এবার চেম্বারে যেয়ে বলল, ডাক্তার সাহেব, আমার মেমরি লস হইছে। কিছু মনে রাখতে পারি না। ডাক্তার আবারো এসিস্টেন্টকে বললেন, ২২ নম্বর বোতল থেকে এক চামচ ওষুধ উনাকে খাইয়ে দাও। এটা শুনেই লোকটি লাফ দিয়ে উঠে বলে, ২২নম্বরে তো প্রস্রাব!! আপনি কি আবার আমাকে প্রস্রাব খাওয়াবেন?? ডাক্তার এবারো হেসে বলেন, জি। আপনার স্মৃতি ফেরত এসেছে। আমার ৩০০ টাকা দেন।।

ডাক্তার rocks ,সাংবাদিক shocks

No comments:

Post a Comment